×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-০৪
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

 শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, কর্মস্থলে হয়রানি এবং সহিংসতা বন্ধ হলে সমৃদ্ধ দেশ গড়া সহজ হবে। 
তিনি বলেন, কর্মস্থলে হয়রানি ও সহিংসতা মুখ বুঝে সহ্য করার বিষয় নয়, সহ্য করলে সমাজ পিছিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ কঠিন হয়ে যাবে। কর্মস্থলে হয়রানি এবং সহিংসতার বিরুদ্ধে সবাই সচেতন হলে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ  দেশ গড়া সহজ হবে।   
আন্তর্জাতিক শ্রম সংস্থা -আইএলও’র সহযোগিতায় আজ গাজীপুরের  একটি রিসোর্টে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত  "ট্রেনিং অব ট্রেইনারর্স অন জেন্ডার ইকুয়ালিটি: হ্যারাজমেন্ট এন্ড ভায়ওলেন্স এ্যাগিনেষ্ট ওমেন এন্ড মেন ইন দি ওয়ার্ল্ড অব ওয়ার্ক শিরোনামে  প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা  বলেন।
শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহসানে এলাহীর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী  অনুষ্ঠানে আইএলও’র ঢাকা অফিসের চিফ টেকনিক্যাল এডভাইজার জর্জ ফলার বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (সেইফটি) কামরুল হাসান। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুরের উপ-মহাপরিদর্শক আহমেদ বেলাল তিনদিন ব্যাপী এ বিশেষ প্রশিক্ষণের সার্বিক সহযোগিতা করেন।
প্রতিমন্ত্রী বলেন, কর্মস্থলে হয়রানি এবং সহিংসতার বিরুদ্ধে নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। সবাই সচেতন হলে কর্মস্থলে হয়রানি এবং সহিংসতা শুন্যের কোটায় নেমে আসবে। সারা বিশ্বের কর্মপরিবেশের উন্নয়নে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রতিমন্ত্রী  আশাবাদ ব্যক্ত করেন। 
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন (ডাইফ) অধিদপ্তরের কর্মকর্তাদের শ্রম পরিদর্শনে দক্ষতা বৃদ্ধিতে পর্যাপ্ত সংখ্যক দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে তিনদিন ব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ২৩ জন সহকারী মহাপরিদর্শক এবং শ্রম পরিদর্শক  অংশ গ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat