×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-৩০
  • ৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ যত শিগগিরই সম্ভব দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার থেকে ভারতের মহারাষ্ট্রের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা গেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘মরহুম ক্যাপ্টেনের মরদেহ যত শিগগিরই সম্ভব দেশে ফিরিয়ে আনতে বিমান সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
এতে আরো বলা হয়, বিমানের পক্ষ থেকে আগামীকাল বাদ যোহর এর সকল মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হবে।
রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামালসহ সকল পর্যায়ের কর্মীরা ক্যাপ্টেন কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা কাইয়ুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মোকাম্মেল হোসেন পৃথক শোক বার্তায় ক্যাপ্টেন কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার মাস্কাট থেকে ঢাকা অভিমুখী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-০০২২) চালানোর সময় মাঝ আকাশে নওশাদ ‘বড় ধরনের হৃদরোগে’ আক্রান্ত হন। গত চার দিন ধরে তিনি ‘কোমায়’ এবং হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিল্যাশন সাপোর্টে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat