×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-২৮
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির সিমানাকে কেন্দ্র করে প্রতিবেশীদের রডের আঘাতে আলিম উদ্দিন(৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে ।
প্রতখ্যদর্শীরা জানায় গত ১৮ আগস্ট বেলা সাড়ে ১০ টার দিকে বাড়ির সিমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অতর্কিত ভাবে আমিরুল ও মামুন নামের দু- ব্যক্তি রড দিয়ে আলিম উদ্দিনের মাথায় স্বজোড়ে আঘাত করে । রডের আঘাতে আলিম মাটিতে লুটে পড়ে । পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজে ভর্তি করে । সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ শনিবার সকাল ১০ টার দিকে মারা যায় । নিহত আলিম উদ্দিনের লাশ তার স্বজনেরা উল্লাপাড়া পৌর এলাকার শ্রীকোলা গ্রামে নিয়ে আসে এবং বিষয়টি উল্লাপাড়া মডেল থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে ।
নিহত আলিম উদ্দিন উল্লাপাড়া পৌর এলাকার শ্রীকোলা গ্রামের মৃত্যু- সামসুল হকের ছেলে । এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল ৬ টা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে জানা যায়।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে । মামলার প্রস্তুতি চলছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat