×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৮-২৭
  • ৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ জেলায় আজ শাহজাদপুর উপজেলায় বাঘাবাড়ীতে বাসচাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  আজ শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার বাঘাবাড়ি বিন্নাদারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনার বেড়া উপজেলার চরনাকালিয়া গ্রামের আবুসামা প্রামানিকের ছেলে হাফেজ মো. আল আমিন হোসেন (৩২) এবং চরনাকালিয়া গ্রামের রফিকুল ইসলাম প্রামানিকের ছেলে মসজিদের ইমাম হাফেজ মো. গোলাম মোস্তফা (৩৬)। সম্পর্কে তারা দু‘জন চাচাতো ভাই। রবিউল নামের আরেক চাচাতো ভাইয়ের জানাযায় যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জুয়ার রহমান জানান, বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার বিন্নাদারি এলাকায় শাহজাদপুর থেকে বেড়াগামী একটি মোটরসাইকেলকে একটি বাস পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আল আমিনের মৃত্যু হয়। এসময় আহত হন তার সঙ্গে থাকা মোস্তফা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি জানান, নিহতের মরদেহ পাবনা মাধবপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat