×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-০৩
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বন্দর নগরী চট্টগ্রামে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ১২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ জনের। জুন মাসে সংক্রমণের হার ২০ থেকে ৩০ শতাংশ থাকলেও জুলাই-আগস্টে ৩৪ থেকে ৩৯ শতাংশের বেশি থাকছে। জুলাইয়ে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হওয়ার পর আগস্টেও বাড়ছে সংক্রমণ। সংশ্লিষ্টরা বলছেন আগস্ট আরও ভয়ঙ্কর হবে। আগস্টের প্রথম ৩ দিনের শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ১৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের।
চট্টগ্রামে প্রতিদিন যে হারে করোনা রোগী বাড়ছে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এছাড়া গ্রামে সংক্রমণ বাড়ছে খুব দ্রুত। একেক দিন একেক উপজেলায় রোগী বাড়ছে। এছাড়া সরকারি-বেসরকারি হাসপাতালে শয্যা খালি নেই। 
চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ১৪৪ জন। শনাক্তের মধ্যে নগরে ৬৩ হাজার ৬১৫ জন। উপজেলায় ২১ হাজার ৫২৯ জন। নতুন ১০ মৃত্যুর মধ্যে ৪ জন নগরে, ৬ জন উপজেলার। এ পর্যন্ত মোট ৯৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৯১ জন নগরের। উপজেলায় মারা গেছেন ৪০৩ জন। 
আজ সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। ৩৪৫০ জনের নমুনা পরীক্ষায় ১২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮৩৫ জন। উপজেলায় ৪৩৮ জন। 
সিভিল সার্জন কার্যালয় সুত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম নগরের পাশাপাশি উপজেলায় বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসকরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের হার চট্রগ্রামে বাড়ছে। একই সঙ্গে হাসপাতালেও রোগীর তিল ধারণের ঠাঁই নেই। হাসপাতালে শয্যার জন্য হাহাকার। ফেসবুকের বিভিন্ন গ্রুপে আইসিইউ শয্যা চেয়ে প্রতিনিয়ত পোস্ট দিচ্ছেন অনেকেই। এছাড়া অক্সিজেন সিলিন্ডার চেয়ে পোস্ট দিচ্ছে মানুষ। সামনে আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে।
উপজেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে হাটহাজারী ৯৬, লোহাগাড়া ১৭, সাতকানিয়া ১০, বাঁশখালী ২৩, আনোয়ারা ২৫, চন্দনাইশ ৭, পটিয়া ৭, বোয়ালখালী ৫৯, রাঙ্গুনিয়া ৪০, রাউজান ৩০, ফটিকছড়ি ৫৯ , সীতাকু- ২৩, মিরসরাই ১৭  ও সন্দ্বীপ ২৫ জন। 
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৪ নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫৪ নমুনায় ২৩৮, বিআইটিআইডি ল্যাবে ৭৭৯ নমুনায় ২২৬, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৬৭ নমুনায় ১৯৩, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩২ নমুনায় ১০৫, এন্টিজেন টেস্টে ৮১৩ নমুনায় ২৩০, ইমপেরিয়াল হাসপাতালে ১৮৬ নমুনায় ৬৯, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৫ নমুনায় ৩৮, আরটিআরএল ল্যাবে ৪৮ নমুনায় ২৫, মেডিকেল সেন্টারে ৪৩ নমুনায় ২৩ ও এপিক হেলথ কেয়ারে ২২৯ নমুনায় ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat