×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-০২
  • ৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হয়েছেন আরও ৮৫৩ জন।আজ সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্যমতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় মৃত ১৪ জনের মধ্যে সিলেট জেলায় ১০,সুনামগঞ্জ ১, হবিগঞ্জ ২ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় সর্বমোট মৃত্যুবরন করেন ৭১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৭১, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ৩২ ও মৌলভীবাজাওে ৬১ জন রয়েছেন। এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮৫৩ জন। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিলো ৯৯৬ জন। গত একদিনে করোনায়  আক্রান্ত ৮৫৩ জনের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ সংখ্যক ৪৭৯ জন, সুনামগঞ্জ ১০৭, হবিগঞ্জ ৭৭ ও মৌলভীবাজার জেলার ১৯০ জন রয়েছেন। বিভাগে গত একদিনে মোট ১ হাজার ৯৫৪ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৮৫৩ জনের ফলাফল করোনা পজেটিভ আসে। সংক্রমণের শতকরা হার হচ্ছে ৪৩ দশমিক ৬৫ ভাগ। যা আগের দিন ছিলো ৩৮দশমিক ৮২ ভাগ। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪১ হাজার ৩০৫ জন। অপরদিকে গত একদিনে বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৬৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন। যা আগের দিন ছিলো ৫০ জন । এ নিয়ে বর্তমানে মোট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২২ জন। গত একদিনে সিলেট বিভাগে র‌্যাপিড এ্যন্টিজেন টেষ্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় ২২৯ জন। গত একদিনে বিভাগে আরও ২৪৯ জনকে  হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৮৪১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat