×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৭-২৮
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে পঞ্চম বারের মতো এসে পৌঁছেছে আমেরিকার তৈরি করোনাভাইরাস প্রতিষেধক মর্ডানা ও সিনোফার্মার ১ লাখ ৮৫ হাজার ২শ’ ডোজ কভিড-১৯ ভ্যাকসিন। মর্ডানার ভ্যাকসিন মহানগর এলাকার ১১টি কেন্দ্রে ও সিনোফার্মার ভ্যাকসিন উপজেলা পর্যায়ে নিবন্ধনকারীদের মাঝে প্রয়োগ করা হচ্ছে। যাদের বয়স ৩০ বছরের অধিক তারা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে ভ্যাকসিন গ্রহণ করছেন।
আজ সকালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে করে আসা মর্ডানা ও সিনোফার্মা মিলে মোট ১২০ কার্টন ভ্যাকসিন গ্রহণ করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি। এর পর ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে ওয়াক-ইন-কুলারে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চট্টগ্রামে দ্বিতীয় বারের মতো আমেরিকার তৈরি মর্ডানার এক লাখ ৬ হাজার ৮শ’ ডোজ ও তৃতীয় বারের মতো চীনের তৈরি সিনোফার্মার ৭৮ হাজার ৪শ’ ডোজ কভিড-১৯ ভ্যাকসিন আমরা পেয়েছি। সরকারের নির্দেশনা অনুযায়ী সিনোফার্মার ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মর্ডানার ভ্যাকসিন সিটি কর্পোরেশন এলাকার নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat