×
ব্রেকিং নিউজ :
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০২১-০৭-২৫
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ কমাতে দেশব্যাপী দ্বিতীয় দফার আরোপিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ রোববার। গত দুই দিনের তুলনায় আজ রাজধানীর সড়কে রিকশা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা বেড়েছে। তবে সড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশী ছিল আগের মতোই। পুলিশ বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে  চেকপোস্ট বসিয়ে অহেতুক যান চলাচল নিয়ন্ত্রন করার চেষ্টা করছে। সড়কে কেউ বের হলেই পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে। বিনা প্রয়োজনে কেউ বের হলে কোন ছাড় দেয়া হচ্ছে না। সরকারি বিধিনিষেধ ভঙ্গ করায় গ্রেফতার ও জরিমানাও করা হচ্ছে।
আজ রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজার এবং শাহবাগ এলাকাসহ নগরীর  বিভিন্ন স্থানে এমন চিত্র  দেখা গেছে।
সকালে শাহবাগ ঘুরে দেখা যায়, ঘর থেকে বের হওয়া মানুষেরা জরুরি প্রয়োজন ও নানা ধরনের অজুহাত  দেখাচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। অনেক  সেবামূলক প্রতিষ্ঠান  খোলা থাকায়  সেসব প্রতিষ্ঠানের কর্মীদেরও অফিসে  যেতে  দেখা  গেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে শাস্তির আওতায়  নেওয়া হবে। বিধিনিষেধ চলাকালে জনগণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হচ্ছে। 
বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি বিজিবি ও  সেনাবাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন। 
সকালে রাজধানীর যাত্রাবাড়ি, সায়েদাবাদ, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, পল্টন ও শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে সড়কের মোড়ে মোড়ে বাশঁ দিয়ে ব্যারিকেট দিয়ে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রন করার চেষ্টা করছে।  
গত ১৩ জুলাই বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। আদেশে ১৪ জুলাই মধ্যরাত  থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল ঈদের কারণে। ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় এই  ঘোষণায়। আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। 
সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গতকাল ৩৮৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 
শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, জরুরী প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে । 
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়ির ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat