×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০২
  • ৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৩০২ জন করোনায় আক্রান্ত হয়েছে যা করোনাকালে সর্বোচ্চ রেকর্ড।স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় মোট ৮৭২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৩০২ জন। এতে আক্রান্তের হার শতকরা ৩৪.৬৩ ভাগ। এর আগের দিন আক্রান্ত ছিলো ১৯৯ জন। আক্রান্তের হার ছিলো ২৯.০৯ ভাগ। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে চার জেলার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ২১৫ জন আক্রান্ত হয়। এ ছাড়া সুনামগঞ্জে ১০, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৫২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৮৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৮১ ও মৌলভীবাজার জেলায় ৩ হাজার ৭৭ জন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছে। দ’ুজনেই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে চার জেলায় মোট মারা গেছে ৪৮০ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৯৩, সুনামগঞ্জের ৩৩, হবিগঞ্জের ১৯ ও মৌলভীবাজার জেলার ৩৫ জন। এ দিকে সিলেট বিভাগের চার জেলায় ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ১০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮২, সুনামগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলার ২১ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট সুস্থ হয়েছে ২৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ১৫২ সুনামগঞ্জে ২ হাজার ৮৩০,হবিগঞ্জে ২ হাজার ১১০ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৬৮৫ জন রয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২১ জন। এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ৩৭১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে সিলেট জেলায় ৩৪৫, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলায় ১৮ জন। অপরদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১৫২ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর মধ্যে সিলেটের ১৪৮ ও মৌলভীবাজারের ৪ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৭২৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৭৮ ও মৌলভীবাজারের ৪৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat