×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৬-২৮
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই গুন বেড়েছে।সোমবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এতে উল্লেখ করা হয় সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত একদিনে সিলেট বিভাগে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন আরও ২৩৪ জন, যা আগের দিন আক্রান্তের সংখ্যা ছিলো ৯৯ জন। তবে গত একদিন করোনায় সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি। একই সময়ে করোনা থেকে সুস্থ্য হয়েছেন ১০৯ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হওয়া ২৩৪ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ১৫৩ জন, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজার জেলার ৪৭ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৬২ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৭১৯, সুনামগঞ্জে ২ হাজার ৯৫২, হবিগঞ্জে ২ হাজার ৬৬৬ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৯২৫ জন রয়েছেন। এদিকে গত একদিনে করোনা থেকে নতুন করে সুস্থ্য হয়ে উঠা ১০৯ জনের মধ্যে সিলেট জেলায় ৭২, সুনামগঞ্জে ৮,হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলায় ২৮ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত থেকে মোট সুস্থ্য হয়েছেন ২৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৮৪৮ সুনামগঞ্জের ২ হাজার ৮১৭, হবিগঞ্জের ২ হাজার ১১০ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৬০৭ জন রয়েছেন। গতকাল সিলেট বিভাগে করোনায় কারো মৃত্য হয়নি। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যবরন করেছেন ৪৬৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৮১, সুনামগঞ্জের ৩২, হবিগঞ্জের ১৯ ও মৌলভীবাজার জেলার ৩৫ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন।
অপরদিকে গত একদিনে সিলেট বিভাগে আরও ১১২ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে,যা আগের দিন ছিলো মাত্র ৪০ জন। গত একদিনে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা প্রায় তিনগুণের কাছাকাছিতে পৌছে গেছে। গত একদিনে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে সিলেট জেলার ১০৭ ও মৌলভীবাজার জেলার ৫ জন। এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৭৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৫২৬ ও মৌলভীবাজার জেলার ৪৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat