×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-২৫
  • ৭৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মঙ্গলবার বলেছেন, তারা এ সপ্তাহে আফগানিস্তানে তাদের দূতাবাস বন্ধ করে দেবে। বিদেশী সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর কাবুলের ক্রমাবনতিশীল নিরাপত্তা ব্যবস্থার অনিশ্চয়তার ব্যাপারে গভীর শংকা থাকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি এমন ঘোষণা দিলেন। খবর এএফপি’র।
মরিসন বলেন, দ্রুত আন্তর্জাতিক সৈন্য প্রত্যাহারের আলোকে আগামী ২৮ মে একটি ‘অন্তবর্তী পদক্ষেপের’ অংশ হিসেবে এ দূতাবাস বন্ধ করে দেয়া হবে।
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়া শুরু করেছে। এদিকে তালেবান তাদের হামলা জোরদার করায় এ দেশের ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়েছে।
দুই দশক ধরে বিদেশীদের সহায়তায় সক্ষমতা গড়ে তোলা সত্ত্বেও কাবুলের নির্বাচিত সরকার এবং আফগান নিরাপত্তা বাহিনীর দুর্বলতা রয়ে গেছে। পুরোপুরি মার্কিন সহায়তা ছাড়া তাদের তেমন কোন সফলতা নেই।
আল-কায়েদা হামলার ২০তম বার্ষিকীতে আগামী ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের অধিকাংশ সৈন্য প্রত্যাহার করে নেবে বলে ধারণা করা হচ্ছে। আর এই হামলাকে কেন্দ্র করেই আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আগ্রাসন চালানো হয়।
এরই অংশ হিসেবে অস্ট্রেলিয়ারও উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat