×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-২৩
  • ৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জাতীয় সংসদে উপস্থাপনের জন্য হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল, ২০২১ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আমন্ত্রিত ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া ও মোসা. তাহমিনা বেগম অংশগ্রহণ করেন।
সভায় সদ্য প্রয়াত সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীসহ যে সব সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
কমিটি বিগত ৭ম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে। এছাড়া ৭ম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।
সভায় প্রকল্পের মেয়াদ ডিসেম্বর, ২০২০ এ সমাপ্ত হয়ে যাওয়ায় বেতন-ভাতা না পাওয়া ইতোপূর্বে নিয়োগকৃত দারুল আরকাম মাদ্রাসা ও মসজিদের শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও বিভিন্ন পর্যায়ের ২ হাজার ২০ জন কর্মচারীদের জন্য করোনা মহামারি বিবেচনায় প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫ কোটি ৫০ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করায় কমিটির পক্ষ হতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সভায় ‘হজ ও ওমরাহ ব্যবস্থপনা বিল, ২০২১’ সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষাপূর্বক বিস্তারিত আলোচনা হয়। কতিপয় ধারা সংশোধনপূর্বক বিলটি সংসদে উত্থাপনের জন্য কমিটি সুপারিশ করে।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ওয়াকফ প্রশাসকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat