×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৫-১৩
  • ৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মহানগর পুলিশ। মোতায়েন করা হয়েছে পোশাক ও সাদাপোশাকে প্রায় তিন হাজার সদস্য। তারা দিনরাত মানুষের জান ও মালের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি, গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে জানান, সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যেও সিলেটের মার্কেটে ঈদের কেনাকাটা চলছে। এ অবস্থায় মানুষ যেনো স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদে কেনাটাকা করতে পারে সে ব্যবস্থা নিয়েছে পুলিশ।
পেট্রোল ডিউটি, মোড়ে মোড়ে ও শপিংমলে টহলের পাশাপাশি সাদাপোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সব জায়গায় পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর ফলে গত কয়েকদিনের কেনাকাটা ও লেনদেনের মধ্যে ছিনতাইসহ উল্লেখযোগ্য কোন অপরাধের খবর পাওয়া যায়নি। জনগণের নিরাপত্তায় ঈদ উপলক্ষে সিলেট মহানগর পুলিশ সদস্যদের ছুটিও বাতিল করা হয়েছে।
সিলেট মহানগরে ৬ থানা এলাকায় ১ হাজার ১৪৫টি মসজিদে ঈদের জামাত হওয়ার কথা রয়েছে। এসব জায়গায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ঈদের আগে ও পরে জুয়েলারিসহ গুরুত্বপূর্ণ মার্কেট, ব্যাংক-বীমা অফিসে তাদের নিজস্ব নিরাপত্তাকর্মী থাকলেও সেসব এলাকায় সিলেট মহানগর পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার থাকবে বলে জানিয়েছেন আশরাফ উল্যাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat