×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-০৫
  • ৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার চরফ্যাসন উপজেলায় আজ করোনায় ক্ষতিগ্রস্থ পাঁচশ’টি অসহায় পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে চরফ্যাসন স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এসব খাদ্যশস্য বিতরণ করেন।
করোনায় বেকার হয়ে পড়া পরিবহন শ্রমিক, ডেকোরেটর শ্রমিক, বেদে ও হিজড়া জনগোষ্ঠির সদস্যদের চাল, ডাল, সয়াবিন তেল, আলু, চিনি, লবন ও সাবান প্রদান করা হয়।
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব নিজ উদ্যেগে পৌর এলাকার টিবি স্কুল মাঠে অসহায় ও দুস্থ একহাজার নারীর মাঝে ঈদ উপলক্ষে নতুন শাড়ী বিতরণ করেন। এছাড়াও, তিনি উপজেলার ওসমানগঞ্জ, আবুবক্করপুর, নীলকমল, আমিনাবাদ, আব্দুল্লাহপুর, এওয়াজপুরসহ ১০টি ইউনিয়নে পাঁচশ’টি করে মোট পাঁচহাজার শাড়ী বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat