×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-০৫
  • ৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বুধবার সকাল ১১টায় প্রসিকিউশন পুলিশের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
সিলেট কোতোয়ালী মডেল থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ, মামলার প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ (বরখাস্তকৃত) ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ উজ জামান। তিনি জানান, পুলিশের প্রসিকিউশন শাখা ভার্চুয়াল আদালতের মাধ্যমে প্রতিবেদনটি উপস্থাপন করা হবে।
অভিযুক্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বগইর গ্রামের মো. জাফর আলী ভুঁইয়ার ছেলে উপ পরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন ভুঁইয়া (৩২), ময়মনসিংহের নান্দাইল থানার চামারুল্লাহ গ্রামের আতাউল করিমের ছেলে, সহকারী উপ পরিদর্শক (এএসআই) আশেকে এলাহি (৪৩), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একডালা গ্রামের আব্দুন নূরের ছেলে, পুলিশের কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), সিলেটের বিয়ানীবাজার উপজেলার চন্দ্রগ্রামের অনিল কুমার দাসের ছেলে, পুলিশের কনস্টেবল টিটু চন্দ্র দাস (৩৮), হবিগঞ্জের মোহনপুর গ্রামের আমির হোসেনের ছেলে, উপপরিদর্শক মো. হাসান উদ্দিন (৩২) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও শমসের নগর গ্রামের মো. ইছরাঈল আলীর ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৬)।
অভিযুক্ত ছয় আসামির মধ্যে আকবরসহ চার আসামি রায়হানকে নির্যাতনে সরাসরি জড়িত ছিলেন এবং দুই আসামি মামলার আলামত নষ্ট করা এবং প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবরকে পালাতে সহায়তা করে। পাঁচ আসামি কারাগারে থাকলেও নোমান নামের এক ব্যক্তি পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat