×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০২-২৭
  • ৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলায় আজ ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম।
মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে এ সেমিনারে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুজ্জামান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শহীদুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
অনুষ্ঠানে দশজন অভিবাসীর মধ্যে সর্বোচ্চ তিনলাখ ও সর্বনি¤œ দুইলাখ টাকা করে মোট ২৭ লাখ টাকার পুনর্বাসন ঋণের চেক বিতরণ করা হয়।
মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত এ সেমিনারে প্রবাসীদের সুষ্ঠু ও নিরাপদ অভিবাসনের জন্য করনীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়া কারিগরি কেন্দ্র থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেয়া হয়। এর পাশপাশি সরকারিভাবে বিদেশ যাওয়াসহ ফ্রি ভিসা নিয়ে বিদেশ না যাওয়ার অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat