×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০২-০৮
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ৩ ছিনতাই কারিকে মোটরসাইকেল সহ আটক করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনাটি ঘটেছে উপজেলার বড়হর ইউনিয়নের চালা বাজারে। ছিনতাইকারীরা উল্লাপাড়া বিজ্ঞান কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বলে জানা গেছে ।

মডেল থানা সুত্রে জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে এগারোটার দিকে ৩ ছিনতাইকারী একটি মোটর সাইকেলে যোগে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের পাশে উল্লাপাড়ার চালা বাজারে এসে দাড়ায়। বাজারের একটি দোকানের সামনে মোবাইল ফোনে গেম খেলারত মেহেদী হাসান এর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর সময় মেহেদীর চিৎকারে বাজারের লোকজন ছিনতাইকারী আলিফ সরকারকে মটোরসাইকেল সহ আটক করে। অপর দুজন পালিয়ে যায়। পরে স্থানীয় জনগন আলিফকে উল্লাপাড়া মডেল থানার পুলিশের হাতে সপর্দ করে । পুলিশ পরে অভিযান চালিয়ে অপর দুই ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
গ্রেফতারকৃতরা হলেন বেলকুচি আগুরিয়া গ্রামের বাবু সরকারের ছেলে আলিফ সরকার (২০), উল্লাপাড়ার পারমনোহারা গ্রামের আনোয়ারের ছেলে এ এম জুলকার নাঈম (১৯) ও বগুড়া সদরের খান্দার মহল্লার আব্দুস সামাদের ছেলে সামিউল আল নোমান (১৭)। পুলিশ জানিয়েছে ছিনতাইকারী উল্লাপাড়া বিজ্ঞান কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।
এ ব্যাপরে উপজেলার চালা পূর্বপাড়া গ্রামের মোঃ মিল্টন নামের এক ব্যক্তি বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে । তাদেরকে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat