×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-২৯
  • ৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’কে স্মরণীয় করে রাখতে জেলার শেরপুর উপজেলার ভবানীপুরের বালেন্দা গ্রামে বিশ্বের বৃহত্তম ধানের ক্ষেতে আগামী ১৭ মার্চ ফুটে উঠবে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। আর তা স্থান পাবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।
আজ শুক্রবার দুপুর ১ টায় বিশ্বের বৃহত্তম ধানের ক্ষেতে চারা রোপন করে এ কর্মকান্ডের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
আয়োজকরা জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর শৈল্পিক উদযাপন ও শ্রদ্ধা জ্ঞাপনের অংশ হিসাবে এই শস্যচিত্র তৈরি করা হচ্ছে। বাংলাদেশে যে শস্যচিত্র তৈরি হচ্ছে তার আয়তন হবে ১২ লাখ ৯৩ হাজার বর্গফুট। এটিই হবে বিশে^র সর্ববৃহৎ শস্যচিত্র। এর জন্য স্থানীয় কৃষকদের কাছ থেকে ১০৫ বিঘা জমি লিজ নেয়া হয়েছে।
আগামী ২১ ফেব্রুয়ারি এইশস্য চিত্রের ভিডিওসহ প্রয়োজনীয় তথ্যচিত্র ও দলিল গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এর কাছে পাঠানো হবে। আগামী ১৭ মার্চ ধান ক্ষেতে জাতির পিতা বঙ্গবন্ধুর অবয়ব ফুটে উঠবে।
গিনেজ ওয়ার্ড রেকর্ডস-এর তথ্যমতে, ২০১৯ সালে চীনে তৈরি বৃহত্তম শস্যচিত্রের আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট।
আজ শুক্রবার দুপুরে ‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম. কামাল হোসেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat