×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-২২
  • ৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়িতে আজ বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো অন্তত ৯ জন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মাতারবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে গ্যাস সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মিয়াজীপাড়ার জাহাঙ্গীর আলমের পুত্র মোহাম্মদ এহসান (১২), একই ইউনিয়নের সিকদারপাড়ার ফরিদুল আলমের পুত্র সাদেকুল ইসলাম রাহাত (১৩) এবং বেলুন বিক্রেতা ও গ্যাস সিলিন্ডারটির মালিক মোহাম্মদ আলমগীর (৪২)। নিহত আলমগীর জেলার চকরিয়া উপজেলার বদরখালী এলাকার বাসিন্দা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, মহেশখালী উপজেলার মাতারবাড়ি আজিজুল উলুম মাদ্রাসার বার্ষিকসভা চলছিল। আজ শুক্রবার ছিল সভার শেষদিন। মাদ্রাসার সভা উপলক্ষে পাশে মাতারবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে গ্যাস সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রি করছিলেন আলমগীর হোসেন।একপর্যায়ে ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।
তিনি জানান, মাতারবাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মিয়াজীপাড়ার মোহাম্মদ এহসান (১২) ঘটনাস্থলেই নিহত হয়।একই ইউনিয়নের সিকদারপাড়ার সাদেকুল ইসলাম রাহাতকে (১৩) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। অন্যদিকে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলুন বিক্রেতা মোহাম্মদ আলমগীর (৪২) মারা গেছেন।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের চকরিয়া উপজেলা হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat