×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-১৯
  • ৮০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটে পুরানাপৈল রেলগেট এলাকায় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন ও বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত ৫ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুও সংখ্যা দাঁড়ালো ১২ জনে।
ফায়ার সার্ভিস ও পুলিশ ও প্রত্যদর্শী সূত্র জানায়, জেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরত্বে পুরানাপৈল রেলগেটে জয়পুরহাট থেকে হিলিগামী যাত্রীবাহী বাসকে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুছড়ে যায়। বাসটিকে ছেচড়ে প্রায় ৫শ গজ দূরে লাইনচূত হয়ে ট্রেনটি আটকে যায়।
খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক খন্দকার ছানাউল হক জানান, দুর্ঘটনা কবলিত বাসের ভেতর থেকে ৬ জন ও বাহিরে পড়ে থাকা ৪ জনের লাশ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত আরো ২ নিহত হয়। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। এরা হচ্ছেন সদরের আটুল গ্রামের পল্লী চিকিৎসক আলতাফের দু’পুত্র সারোয়ার হোসেন (৩২) ও আরিফুর রহমান রাব্বি (৩৪), হিচমী গ্রামের মানিকের ছেলে রমজান আলী (৩৮), চকবিলা গ্রামের দুদু কাজির ছেলে সাজু মিয়া (২৮) ও নওগাঁর রানীনগর বিজয়কান্তিগ্রামের গোড়া মিয়ার ছেলে বাবু (৩৫)।
জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ও আহতের জন্য তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন জেলা প্রশাসক। ট্রেন দুূর্ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পারবতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে বলে জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat