×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-১৮
  • ৮৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে আজ থেকে দুইদিনের জোড় ইজতেমা শুরু হলো। গত বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন।আগামীকাল শনিবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা।
জোড় ইজতেমার সকল প্রস্ততি গতকাল সম্পন্ন করেছেন মাওলানা যোবায়ের অনুসারীরা। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম বাসসকে জানান, ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনসেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে। এই জোড় ইজতেমায় চারটি জেলার মুসল্লিরা অংশ নেবেন। এর মধ্যে ঢাকা জেলার দুই হাজার পাঁচশ, গাজীপুর জেলার সাতশ, টাঙ্গাইল জেলার চারশ ও মানিকগঞ্জ জেলার চারশ মুসল্লি অংশ নিতে পারবেন। সর্বমোট চার হাজার মুসল্লি উপস্থিত থাকতে পারবেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য আজ সকাল ১০টা থেকে আগামীকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।
এ ব্যাপারে জিএমপি উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিস বলেন, ময়দানের উত্তর পাশে টিনসেডে চার জেলার মুসল্লিরা অবস্থান নিচ্ছেন। দেশের সব জেলায় মসজিদে মসজিদে স্বল্প পরিসরে মুসল্লিরা জোড় ইজতেমা পালন করছেন। এখানে শুধু চার জেলার মাত্র চার হাজার মুসল্লি অবস্থান করছেন। টঙ্গীর ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat