×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-১২
  • ৮৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পুরো পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় মাদারীপুরে আজ সকাল ১০টায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের ব্যানারে একটি আনন্দ মিছিল বের করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারের নেতৃত্বে মিছিলটি শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে দেশ ও বিদেশে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছিল। সব বঁাঁধা পেরিয়ে ৬.১৫ কিলোমিটারের পুরো পদ্মা সেতু দৃশ্যমান। এজন্য শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানিয়ে নেতাকর্মীরা বলেন, দেশের উন্নয়নে বারবার শেখ হাসিনা সরকার দরকার। এ পদ্মা সেতু চালু হলে শিক্ষা, সাংস্কৃতিক, কৃষিসহ সকল ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। ফলে আলোকিত হবে দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat