×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-২৭
  • ৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 আফগানিস্তানে যুদ্ধাপরাধের অভিযোগে রিপোর্ট প্রকাশের পর অস্ট্রেলিয়া সেনাবাহিনী তাদের ১৩ সেনা সদস্যকে অব্যাহতি দিয়েছে। প্রসিকিউটররা বিশ্বাস করেন, তারা সেখানে যুদ্ধাপরাধ করেছে।
সেনাবাহিনী প্রধান রিক বুর বলেছেন, এই সেনা সদস্যদের ব্যাপারে সেখানে প্রশাসনিক পদক্ষেপের নোটিশ দেয়া হয়েছে, জবাব দিতে ব্যর্থ হলে দুই সপ্তাহের মধ্যে তাদের বরখাস্ত করা হবে।
গত সপ্তাহে প্রকাশিত বছর ব্যাপী এক তদন্ত রিপোর্টে বলা হয়, অস্ট্রেলিয়ান এলিট ফোর্স আফগানিস্তানে ‘বেআইনিভাবে ৩৯ জন বেসামরিক ব্যক্তি এবং বন্দীকে হত্যা করেছে।’
রিপোর্টে ১৯ জনকে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে হস্তান্তর এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার পর তালেবান,আল-কায়দা ও অন্যান্য ইসলামি জঙ্গি গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং মিত্র জোটের হয়ে লড়াইয়ের জন্য অস্ট্রেলিয়া ২৬ হাজার সেনা পাঠায়। অস্ট্রেলিয়ান সেনারা ২০১৩ সালে আফগানিস্তান ত্যাগ করে। তবে এর পর থেকেই এলিট ফোর্সের বিরুদ্ধে প্রায়ই হত্যা ও নৃশংসতার বিবরণ প্রকাশ পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat