×
ব্রেকিং নিউজ :
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০১৯-০৮-৩১
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ‘মিড ডে মিল’ চালু করা হবে : প্রাথমিক ও গণ শিক্ষা সচিব

প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষার মানন্নোয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু করা হবে। এ ছাড়া সকল প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু বুক কর্ণার’ নামে লাইব্রেরি স্থাপন ও ৬০ হাজার নতুন ক্লাস রুম নির্মাণসহ নানা কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে সরকার।
তিনি আজ শনিবার দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ‘নৈতিক মূল্যবোধের বিকাশ ও মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে’ আয়োজিত মা সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির, মাগুরার জেলা প্রশাসক মোঃ আলী আকবর, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।
সমাবেশে প্রাথমিক ও গণ শিক্ষা সচিব আরো বলেন, ‘মা’ হচ্ছেন শিশুর প্রথম শিক্ষক, আর শিক্ষকরা হচ্ছেন তাদের দ্বিতীয় মা। উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, শিশুরা মেধা মেধা সম্পন্ন না হলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এ কারণে আগামীতে শিশুরা যাতে যোগ্য, মেধা সম্পন্ন-ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এ জন্য মা ও শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat