×
ব্রেকিং নিউজ :
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০১৯-০৮-৩১
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ রাষ্টপতির

রাষ্টপতি মো: আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য আজ সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
রাষ্ট্রপতিকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।
রাষ্ট্রপ্রধান লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন এবং ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি), ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর এবং বেসামরিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ চলতি বছরের মে মাসে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন।
রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। এছাড়াও তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat