×
ব্রেকিং নিউজ :
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৯
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আলোচনা চাইলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই পরমাণু চুক্তি মানতে হবে : ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, আলোচনা করতে চাইলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুগান্তকারী পরমাণু চুক্তি মানতে হবে এবং তেহরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাস’ বন্ধ করতে হবে। খবর এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ২০১৫ সালে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। যুগান্তকারী এ চুক্তির আওতায় ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার বিনিময়ে তেহরানকে নিষেধাজ্ঞা থেকে পরিত্রাণ দেয়া হয়।
ট্রাম্প সোমবার বলেন, তিনি কয়েক সপ্তাহের মধ্যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাতের ব্যাপারে প্রস্তুত রয়েছেন।
তবে রুহানি বলেছেন, পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদেরকে প্রথমে এসব নিষেধাজ্ঞা অবশ্যই প্রত্যাহার করে নিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ একই বার্তা পুনর্ব্যক্ত করেন।
মালয়েশিয়া সফরকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাস বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে আমাদের পক্ষে আলোচনায় বসা সম্ভব না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat