×
ব্রেকিং নিউজ :
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৯
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

জেলায় আজ ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ আয়োজনে সকাল সাড়ে ১১টায় নওযোয়ান মাঠে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াৎ মোঃ রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিপি সাহা এবং সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান এবং নার্সারী মালিক সমিতির মোশারফ হোসেন বক্তব্য রাখেন। পরে অতিথীরা মেলার ষ্টলসমূহ পরিদর্শন করেন।
এর আগে কেডি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ। জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী, বেসরকারী, আধা সরকারী স্বায়ত্বশাসিত অফিস সমূহের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণকরা হয়।
মেলায় প্রায় ৪০টি ষ্টলে ফলদ, বনজ, ওষুধি গাছের চারা বিক্রির জন্য প্রদর্শন করা হয়।

image_print

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat