×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৭
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রিয়াঙ্কা চোপড়ার এই ছোট্ট ব্যাগের দাম শুনলে চমকে উঠবেন

সময়টা বেশ চুটিয়ে উপভোগ করছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন তাঁকে বড়পর্দায় দেখা যাচ্ছে না। তবে নিয়মিতই ভক্তদের সামনে নানা রূপে ধরা দিচ্ছেন সাবেক এ বিশ্বসুন্দরী।

ফ্যাশন সচেতন হিসেবে খ্যাতি থাকা প্রিয়াঙ্কা বিভিন্ন পোশাক, ব্যবহার্য সামগ্রীর মাধ্যমে প্রায়ই আলোচনায় উঠে আসেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ভাশুর জো জোনাসের জন্মদিনের পার্টিতে হাজির হন পিসি। ঝলমলে, আকর্ষণীয় পোশাকে প্রিয়াঙ্কা স্বামীর হাত ধরে সেখানে যান। দারুণ সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ামাত্রই ভক্তরা তা লুফে নেন।

নেটের কালো পোশাকে পিসিকে দেখে চোখ ফেরানো দায় হয়ে পড়ে অনেকের। দৃষ্টি এড়ায়নি তাঁর হাতে থাকা দারুণ ব্যাগটিও। পিসির হাতে থাকা ব্যাগটির মূল্য জানতেও ভক্তদের উৎসাহ দেখা দেয়।

বিনোদন সংবাদমাধ্যম বলিউড লাইফ প্রতিবেদনে জানিয়েছে, প্রিয়াঙ্কার হাতে থাকা ব্যাগটি বৈশ্বিক ফ্যাশনে রাজত্ব করা মালয়েশিয়ান ব্র্যান্ড ‘জিমি চু’র। এবার ব্যাগটির মূল্য জানতে প্রস্তুত হোন। নজরকাড়া এই ছোট্ট ব্যাগটির দাম প্রায় এক লাখ ৩৩ হাজার রুপি!

দীর্ঘদিন পর ‘দ্য স্কাই ইজ পিংক’ দিয়ে বলিউডি সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। সোনালি বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন।

ছবিতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, যিনি সম্প্রতি তাঁর পেশা ‘ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক’ বলে বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন। এ ছবিতে আরো রয়েছেন নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। ১১ অক্টোবর বড়পর্দায় উঠবে ছবিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat