×
ব্রেকিং নিউজ :
উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৪
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এমন জঘন্যতম হত্যাকান্ড বিশ্বে বিরল : শিরীন শারমিন চৌধুরী

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২১ আগস্টের নৃশংস গ্রেনেড হামলার কথা উল্লেখ করে বলেছেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন জঘন্যতম পরিকল্পিত হত্যাকান্ডের নজির বিশ্বে বিরল।
তিনি আজ শনিবার রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের ১৫তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বেগম আইভি রহমান মৃত্যু বার্ষিকী পালন কমিটি গ্রেনেড হামলায় নিহত নারী জাগরণের অগ্রদূত প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিনী বেগম আইভি রহমানের মৃত্যু বার্ষিকীর এ আলোচনা সভার আয়োজন করে।
স্পিকার বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে জাতিকে নেতৃত্ব শূণ্য করতেই সংগঠিত করা হয়েছিল। সেই হামলায় আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি ও সভাপতিমন্ডলীর অপর সদস্য এ্যাড. সাহারা খাতুন এমপি এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
স্পিকার বক্তব্যের শুরুতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের সকল শহীদের এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, নারীদের রাজনীতিতে আসার পথটা মসৃন ছিল না। কিন্তু আইভি রহমান সারাজীবন নারীদের রাজনীতিতে এগিয়ে নিতে কাজ করে গেছেন। তিনি আন্দোলন সংগ্রামের পাশাপাশি গঠনমূলক কাজও করেছেন, যাতে নারীরা নিজেদের প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে যেতে পারেন। আইভি রহমান নারীদের নিকট অনুকরণীয় হয়ে থাকবেন।
তিনি বলেন, আইভি রহমান নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ দলকে সুসংগঠিত করেছেন, নারীদের ঐক্যবদ্ধ এবং এগিয়ে নিয়ে গেছেন। তাঁর কর্মময় জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নারী মুক্তি ও নারী কল্যাণে আজীবন কাজ করে গেছেন।
এ সময় স্পিকার মহিয়সী নারী আইভি রহমানের আদর্শকে ধারন করে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে নারীদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীদের অগ্রগতি দৃশ্যমান। তিনি আইন ও নীতিমালা প্রণয়ন করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন।
বেগম আইভি রহমান মৃত্যু বার্ষিকী পালন কমিটির সভাপতি এম. এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় জাকিয়া পারভীন খানম এমপি, ডেপুটি এটর্নী জেনারেল এ্যাড. শেখ মোঃ সিরাজুল ইসলাম, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং কমিটির সদস্য সচিব মশিউর আহমেদ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat