×
ব্রেকিং নিউজ :
যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৪
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিজেপি নেতা অরুণ জেটলি আর নেই

ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিজেপি নেতা অরুণ জেটলি মারা গেছেন। শনিবার দুপুর ১২টা ৯ মিনিটে দিল্লির এইমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নরেন্দ্র মোদীর বিগত সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলির বয়স হয়েছিল ৬৬ বছর। গত ৯ আগস্ট থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।পাঁচ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর অসুস্থতার কারণে নিজেই মোদীর এবারের সরকারে না থাকার ইচ্ছা জানিয়েছিলেন অরুণ জেটলি।শুক্রবার অরুণ জেটলিকে হাসপাতালে দেখতে যান উমাভারতী। এর আগে গত সোমবার জেটলিকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, দিল্লির উপ-রাজ্যপাল অনীল বাইজল ও বিজেপি বিধায়ক মানেকা গান্ধী।এর আগে জেটলিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, আরএসএস প্রধান মোহন ভাগবত, কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ারা। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat