×
ব্রেকিং নিউজ :
যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • প্রকাশিত : ২০১৯-০৮-২২
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেসিই আমাকে সেরা খেলোয়াড় বানিয়েছেন : রোনালদো

পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো বুধবার বলেছেন, দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি তাকে ‘সেরা খেলোয়াড় হতে’ সহায়তা করেছেন। আর্জেন্টিনার এই কিংবদন্তীর সঙ্গে ‘সুস্থ’ প্রতিযোগিতা তিনি উপভোগ করেন বলেও মন্তব্য করেছেন।
জুভেন্টাসে যোগ দেয়ার আগে রোনালদো ছিলেন রিয়াল মাদ্রিদের প্রভাবশালী তারকা, আর মেসি প্রভাবিত করতেন বার্সেলোনাকে। তবে তারা কখনো পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ হননি।
পর্তুগালে টিভিআইকে রোনালদো বলেন, ‘আমি সব সময় তার (মেসি) ক্যারিয়ারের অনুরাগী ছিলাম। যখন আমি স্পেন ছেড়ে যাই, তখন তিনি নিজের হতাশা প্রকাশ করেছিলেন। কারণ দুই জনের মধ্যে ছিল প্রশংসনীয় প্রতিদ্বন্দ্বিতা।
এটি ছিল ভাল প্রতিদ্বন্দ্বিতা। তবে অনুপম নয়। বাস্কেটবলে মাইকেল জর্ডানেরও প্রতিদ্বন্দ্বী ছিল। ফর্মুলা ওয়ানে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যারটন সেনা ও অ্যালাইন প্রস্ট। একটি বিষয় সবার জন্য এক, সেটি হচ্ছে সবারই সুস্থ প্রতিদ্বন্দ্বী ছিল।’
রোনালদো ও মেসি দু’জনই সমান সংখ্যক পাঁচবার করে ব্যালন ডি’অঁর খেতাব জয় করেছেন। এটি এমন একটি বিষয় যা দু’জন খেলোয়াড়কেই উন্নতি করতে সহায়তা করেছে।
রোনালদো বলেন, ‘মেসি যে আমাকে বৈপরীত্ব দিয়ে অপেক্ষাকৃত ভাল খেলোয়াড় বানিয়েছেন, সে বিষয়ে কোন সন্দেহ নেই। আমি যখন ট্রফি জয় করেছি তখন সেটি তাকে দংশন করেছে। আবার সে যখন ট্রফি জিতেছে তখন সেটি আমাকে পীড়া দিয়েছে। আমার সঙ্গে তার অসাধারণ একটি পেশাদারী সম্পর্ক রয়েছে, কারণ ১৫ বছর ধরে আমরা একই মুহূর্তগুলো ভাগাভাগি করেছি। যদিও আমরা কখনো একত্রে কোন নৈশভোজ করিনি। ভবিষ্যতে না করারও কোন কারণ দেখছি না। এ বিষয়ে আমি কোন সমস্যা দেখছি না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat