×
ব্রেকিং নিউজ :
যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • প্রকাশিত : ২০১৯-০৮-২২
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনে শুনানি ২৫ সেপ্টেম্বর

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারসহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করেছে ঢাকার একটি আদালত।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে নবগঠিত অস্থায়ী আদালতে ঢাকা বিশেষ জজ কোর্ট – ৩ এর ভারপ্রাপ্ত জজ রবিন আলম এই শুনানির দিন পুনর্নিধারণ করেন।
আজ অভিযোগ গঠনে শুনানির তারিখ ছিল, কিন্তু খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন থাকায় জেল কতৃপক্ষ তাকে আদালতে হাজির করতে ব্যর্থ হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া এবং তার ছোট ছেলে আরাফাত রহমানসহ ১৩ জনের বিরুদ্ধে তেঁজগাও থানায় একটি মামলা দায়ের করে। মামলায় বলা হয় তারা ঢাকা ও চট্টগ্রামে অভ্যন্তরীন কন্টেইনার ডিপো ব্যবস্থাপনায় গ্লোবাল এগ্রো ট্রেড (প্রা.) কো. লি. (গ্যাটকো) নামক প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে দুর্নীতির মাধ্যমে ভূমিকা রাখায় এই মামলা দায়ের করা হয়।
২০০৮ সালের ১৩ মে মামলায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। এর মধ্যে আরাফাত রহমান, সাইফুর রহমান ও মতিউর রহমান মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat