×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৮-২১
  • ৩৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্রেনেড হামলা মামলার পেপার বুক প্রস্তুত হবে ২ থেকে ৪ মাসের মধ্যেই : আনিসুল

আইন, বিচার ও সংসদীয় বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, উচ্চ আদালতে জেল আবেদন ও ডেথ রেফারেন্সের শুনানীর জন্য সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক প্রস্তুত করছে। দুই থেকে চার মাসের মধ্যে এটা প্রস্তুত হবে।
তিনি বলেন, ‘মৃত্যুদ-াদেশ কার্যকর করতে উচ্চ আদালতে ডেথ রেফারেন্সের উপর শুনানীর প্রয়োজন। এই রুলে আবেদকারীদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদ-াদেশ দেয়া যাবে। ডেথ রেফারেন্সের উপর শুনানীর আগে পেপার বুকের প্রয়োজন এবং এটি প্রস্তুত হচ্ছে। দুই থেকে চার মাসের মধ্যে কাজটি সম্পন্ন হবে। এরপর মামলাটি শুনানীর জন্য তালিকাভূক্ত হবে।’
আজ রাজধানীর সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
আনিসুল হক আরো বলেন, সরকার তারেক রহমানসহ ২০০৪ সালের বর্বরোচিত ওই হামলার ঘটনায় দু’টি মামলার পলাতক সকল আসামীকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ‘আমি আশা করি সকল বাধা বিপত্তি অতিক্রম করে সম্ভাব্য অল্প সময়ের মধ্যেই সকল পলাতক আসামীকে বিচারের আওতায় আনা সম্ভব হবে।’
এদিকে এটর্নী জেনারেল মাহবুবে আলম মঙ্গলবার বলেন, মামলা দুটির পেপারবুক প্রস্তুত হলেই তারা শুনানীর জন্য পদক্ষেপ গ্রহণ করবেন।
তিনি বাসসকে বলেন, ‘এ ব্যাপারে আমি নিজেই পদক্ষেপ নিব এবং প্রয়োজন হলে শুনানীর জন্য আবেদন জানাব।’
এর আগে ১৩ জানুয়ারি উচ্চ আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলার দুটি মামলার শুনানীর আবেদন আমলে নেন।
ঢাকার একটি আদালত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদ-াদেশ এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদ-াদেশ প্রদান করেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাবুনালের বিচারক শাহেদ নূরুদ্দিন তারেক ও আরো ১৮ জনকে এই মামলায় যাবজ্জীবন কারাদ- এবং লুৎফজ্জামান বাবর ও সাবেক উপ-মন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও কয়েকজন সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তাসহ ১৯ জনকে ফাঁসির রায় প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat