×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৭
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সাবেক কোচ ভারতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী

সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে  স্পিন কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পান। ভারতীয় দলের সাবেক স্পিনার সুনীল যোশি এবার নিজ দেশের কোচের দায়িত্ব নিতে চান। তাই স্পিন বোলিং কোচের জন্য আবেদনও করেছেন তিনি। 

যোশি মনে করেন, ভারতীয় দলের জন্য দরকার একজন বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ । আর সে কারণেই তিনি ভারতীয় জাতীয় দলের বোলিং কোচের জন্য আবেদন করেছেন।

যোশি ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে বলেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে আড়াই বছর সাফল্যের সঙ্গে কাটানোর পর আমি এখন নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি। ভারতীয় দলে কোনো বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ নেই অনেকদিন। আশা করছি সে কারণে আমার অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।’

বিশ্বকাপের পরই রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল ভারতীয় বোর্ডের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নতুন কোচ নেওয়া সম্ভব নয় বলে তাদের চুক্তি দুই মাস বাড়ানো হয়। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর অনেক দিক নিয়েই প্রশ্ন উঠেছে। অনিল কুম্বলে কোচ থাকাকালীন তিনিই ভারতের স্পিন বোলিংয়ের দায়িত্ব সামলে দিতেন। কিন্তু এরপর থেকে আলাদা করে কোনো স্পিন বোলিং কোচ রাখা হয়নি ভারতীয় জাতীয় দলে।

এ ব্যাপারে যোশি আরো বলেন, ‘বেশিরভাগ জাতীয় দলেই বিশেষজ্ঞ  কোচিং স্টাফ থাকে। সেটা পেস বোলিং কোচ হোক বা স্পিন বোলিং। ভারতীয় দলেও এর প্রয়োজন রয়েছে। সেটা আমি না হয়ে অন্য কেউ হতে পারে।’

৪৯ বছরের ভারতীয় এই সাবেক বোলারের বাংলাদেশ দলের সঙ্গে চু্ক্তি শেষ হয়েছে বিশ্বকাপের পরই।

১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেছেন সুনীল যোশি। ১৫টি টেস্টে তিনি উইকেট রয়েছে ৪১টি। গড় ৩৫.৮৫। সমান একদিনের ম্যাচে খেলে উইকেট ৬৯ পান। কর্ণাটকের এই বোলার প্রথমশ্রেণির ক্রিকেটে ১৬০ ম্যাচে ৬১৫টি উইকেট নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat