×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৬
  • ৩২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিশুদের জন্য সহিংসতা মুক্ত সমাজ গড়ায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইনমন্ত্রী

 আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, শিশুদের জন্য সহিংসতা, অপব্যবহার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশের অনেক কিছু করার আছে, যা তাদের এদেশের প্রকৃত নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশে শিশু অধিকার বিশেষত তাদের সুরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
মন্ত্রী আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে শিশু আইন-২০১৩ এর ওপর এক কর্মশালায় এ কথা বলেন।
ইউনিসেফ এবং আইন ও বিচার বিভাগের যৌথ আয়োজন ‘বাংলাদেশে শিশু সুরক্ষার জন্য বিচার ব্যবস্থার সক্ষমতা জোরদার’ শীর্ষক কর্মশালার সভাপতিত্ব করেন আইন ও বিচার বিভাগের সচিব এ এস এস এম জহিরুল হক।
অন্যান্যের মধ্যে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি টমো হজুমি এবং প্রকল্প পরিচালক আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব মো. গোলাম সরোয়ার এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনিসুল হক শিশুদের কল্যাণে সরকারের নিরন্তন প্রয়াসের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে রক্ষায় জাতীয় শিশু শ্রম নির্মূল নীতি-২০১০ অনুমোদন করেছে।
তিনি বলেন, সরকার ২০১১ এর জাতীয় শিশু নীতি প্রণয়নে কাজ করছে এবং তা বাংলাদেশের সকল শিশুর জন্য প্রযোজ্য। সকল ধরনের অস্পষ্টতা অপসারণে শিশু আইন-২০১৩ সংশোধন করা হয় ২০১৮ সালে। এই সংশোধনীর মাধ্যমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে শিশু আদালতের বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে।
আইন মন্ত্রী বলেন, শিশু সুরক্ষায় শিশু আইন ২০১৩ এর বিধানগুলো কার্যকর প্রয়োগ অত্যাবশ্যকীয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat