×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৬
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিতৃত্বকালীন ছুটির উদ্যোগ নেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পিতৃত্বকালীন সময়ে গর্ভে থাকা সন্তানের মায়ের পাশাপাশি পিতার জন্যও ছুটির ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৯’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, গর্ভবর্তী মায়ের প্রসূতিকালীন ছুটি প্রাপ্তি ঘটলেও গর্ভাবস্থায় প্রসূতি মায়েরা তাঁদের স্বামীদের সার্বক্ষণিক সহযোগিতা থেকে বঞ্চিত হয়। অন্যদিকে, পিতৃত্বকালীন সময়ে প্রতিটি পিতাও অনাগত সন্তান ও স্ত্রীর পাশে থাকতে উদগ্রিব থাকে। একারণে পিতৃত্বকালীন ছুটির উদ্যোগ নেয়া হবে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম, ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এস কে রায়সহ মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাতৃদুগ্ধ ক্ষেত্রে অবদান রাখায় বিভিন্ন সেক্টরের পরিচালক ও নির্বাহী পরিচালকদের পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat