×
ব্রেকিং নিউজ :
সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা রাজবাড়ীতে ভোটের উৎসবে মেতেছেন ভোটাররা টাঙ্গাইলে ভোট দিলেন বিএনপির টুকু, জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৫
  • ৩২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাঁঠালবাগানে বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি বাসায় এসির শর্ট সার্কিটের আগুনে দম্পতিসহ তাদের ছেলে-মেয়ে দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে আগুনের এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. লিটন (৪০), তার স্ত্রী টুম্পা (৩০) ও ১০ বছরের ছেলে এবং ২ বছরের মেয়ে।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ জানান, কাঠালবাগানের ৫৮/১-বি একটি চারতলা বাসার দ্বিতীয়তলা আগুনের সূত্রপাত ঘটে। এসির শর্ট-সার্কিট থেকে আগুন ছড়ায়। খবর পেয়ে তারা ঘটনা যান কিন্তু এর আগেই স্থানীয়রা আগুন নেভায়।

তিনি আরও জানান, আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্যে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat