×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-৩০
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিতর্কিত অস্ত্র বিক্রি প্রতিরোধেমার্কিন সিনেট ব্যর্থ,সৌদি ও যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি চুক্তি বহাল

সৌদি আরবের কাছে ৮১০ কোটি ডলার মূল্যের বিতর্কিত অস্ত্র বিক্রি প্রতিরোধে সোমবার মার্কিন সিনেট ব্যর্থ হয়েছে। এতে সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি চুক্তি বহাল থাকলো। চুক্তিটি ঠেকাতে দেয়া কংগ্রেসের প্রস্তাবের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দেয়ার পর সিনেট এক্ষেত্রে ভেটো অগ্রাহ্য করতে ব্যর্থ হয়। খবর এএফপি’র।
চলতি মাসেই কংগ্রেসে এ প্রস্তাব পাস করা হয়। সেখানে প্রস্তাব পাস ছিল ট্রাম্পের জন্য একটি বড় আঘাত। কংগ্রেসে আইনপ্রণেতারা গত বছর সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যায় রিয়াদের ভূমিকা প্রশ্নে সৌদি আরবের কঠোর সমালোচনা করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প তার ভেটো ক্ষমতা প্রয়োগ করলেন।
মধ্যপ্রাচ্যে ক্রমাগতভাবে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায় ট্রাম্প সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের কাছে ২২ ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন দিতে চান।
এদিকে সমালোচকরা বলছেন, এসব অস্ত্র বিক্রি ইয়েমেনে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির আরো অবনতি ঘটাবে। সেখানে সৌদি আরবের নেতৃত্বে মার্কিন সমর্থিত একটি সামরিক জোট ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। দেশটিতে ব্যাপক যুদ্ধের কারণে সেখানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে বলে জাতিসংঘ জানায়।
ট্রাম্পের প্রশাসন আইনপ্রণেতাদের এড়িয়ে অস্ত্র বিক্রির অনুমোদন দিতে গত মে মাসে একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করে। তার প্রশাসন ঘোষণা করে ইরান মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার ক্ষেত্রে ‘প্রধান হুমকি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat