×
ব্রেকিং নিউজ :
সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা রাজবাড়ীতে ভোটের উৎসবে মেতেছেন ভোটাররা টাঙ্গাইলে ভোট দিলেন বিএনপির টুকু, জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৮
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৯৩ হাজার ৩৮৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ার লাইন্সের ২৬০টি হজ ফ্লাইটে ৯৩ হাজার ৩৮৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
আজ ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, ২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১৩৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১২৪টি হজ ফ্লাইটে এ সব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।
এরমধ্যে মোট ২৬০টি হজ ফ্লাইটে ৫হাজার ১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮ হাজার ৩৬৫ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।
এ বছর প্রথমবারের মত ঢাকায় বাংলাদেশ বিমান বন্দর থেকে সৌদি আরবের প্রিঅ্যারাইভাল ইমিগ্রেশন চালু করা হয়েছে। যার ফলে সৌদি আরবের বিমান বন্দরে পৌঁছে হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তব্যে পৌঁছতে পারবেন।
এবার ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী সৌদি আরব যাবেন।
আগামীকাল ২৯ জুলাইয়ের মধ্যে সব হজ এজেন্সিকে হজযাত্রীদের বিমান টিকিট ও ভিসা নিশ্চিত করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। এবার গত ৪ জুলাই হজ ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট হবে আগামী ৫ আগস্ট। আগামী ১৭ আগস্ট হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে।
এ পর্যন্ত বিভিন্ন কারণে ২জন মহিলাসহ ১৮ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ১৫ জন মদিনায় ২ জন ও জেদ্দায় ১ জন হজযাত্রী ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat