×
ব্রেকিং নিউজ :
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা রাজবাড়ীতে ভোটের উৎসবে মেতেছেন ভোটাররা টাঙ্গাইলে ভোট দিলেন বিএনপির টুকু, জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৮
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০১৮-’১৯ অর্থবছরে বস্ত্র-পাট মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের হার ৯৫ দশমিক ৪৭ শতাংশ

সদ্যসমাপ্ত অর্থ-বছরে (২০১৮-’১৯) বস্ত্র ও পাট মন্ত্রণালয় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯৫ দশমিক ৪৭ শতাংশ বাস্তবায়ন করেছে।
২০১৮-১৯ অর্থবছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশোধিত এডিপিভুক্ত মোট ৩০টি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৭৪২ কোটি টাকা। জুন-’১৯ পর্যন্ত মোট বরাদ্দের শতভাগ অর্থাৎ ৭৪২ কোটি টাকাই অবমুক্ত করা হয়েছে।
একই সময়ে ৭শ’ ৮ কোটি ৩৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যমানের কাজ সম্পাদিত হয়েছে অর্থাৎ বরাদ্দের বিপরীতে আর্থিক অগ্রগতির হার ৯৫ দশমিক ৪৭ শতাংশ।
এডিপিভুক্ত মোট ৩০টি প্রকল্পের মধ্যে বস্ত্র অধিদপ্তর ষোলটি, বাংলাদেশ তাঁত বোর্ড ছয়টি, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড দুইটি, পাট অধিদপ্তর একটি, বিজেএমসি তিনটি ও বিএসআরটিআই একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
আজ রোববার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের অগ্রগতি-সংক্রান্ত এক পর্যালোচনা সভায় এ কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব রীনা পারভীন সভাপতিত্ব করেন।
রীনা পারভীন নতুন অর্থবছরের প্রথম থেকেই প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির হার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশ দেন।
এছাড়াও তিনি প্রকল্পের গুণগত মান উন্নয়ন ও মানসম্পন্ন যন্ত্রপাতি ক্রয়ের ও যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় বিধি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করারও পরামর্শ দেন ।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat