×
ব্রেকিং নিউজ :
ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৪
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন

লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। মঙ্গলবার পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে নেতৃত্বের দৌড়ে তিনি পররাষ্ট্র মন্ত্রী জেরিমি হান্টকে পরাজিত করে নির্বাচিত হন। খবর এএফপি’র।
নির্বাচনে বরিস জনসন ৯২ হাজার ১ শ’ ৫৩ ভোটের মধ্যে ৪৬ হাজার ৬ শ’ ৫৬ ভোট পেয়েছেন। বুধবার তিনি বিদায়ী প্রধানমন্ত্রী টেরেজা মে’র স্থলাভিষিক্ত হবেন।
এদিকে নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে বরিস জনসনের বড় ভক্ত বলে উল্লেখ করেন।
অভিনন্দন বার্তায় ট্রাম্প বলেন, বরিস ভিন্ন ধরনের ব্যক্তি, আমিও ভিন্ন ধরনের মানুষ। তার সঙ্গে আমরা ভালো থাকবো এবং আমি মনে করি, আমাদের মাঝে একটি ভালো সম্পর্ক তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat