×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৬
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

নিউজ ডেস্ক:- সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় কমলা রানী হালদার (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কলারোয়া সদরের ঝিকরা হরিতলা পূজা মণ্ডপের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত কমলা রানী কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত নিতাই হালদারের স্ত্রী। তিনি কলারোয়া মাছ বাজারে কাজ করতেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় কমলা রানী সকালে বাড়ি থেকে কলারোয়া মাছ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কলারোয়া পৌর সদরের ঝিকরা হরিতলা পূজা মণ্ডপের সামনে পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা পাথরভর্তি একটি ট্রাক সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পরিবহনকে ওভারটেকিং করতে গিয়ে পুকুর ধারে উল্টে যায়। এ সময় ট্রাকের ধাক্কায় কমলা রানী ঘটনাস্থলেই মারা যান।কলারোয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গীয়াস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat