×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-১২
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়া অভিমুখী এয়ার কানাডার এক ফ্লাইটের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক:- অস্ট্রেলিয়া অভিমুখী এয়ার কানাডার একটি ফ্লাইট বৃহস্পতিবার আকাশে ঝড়ের কবলে (টার্বুলেন্স পকেট) পড়ে এবং এতে বাধ্য হয়ে জরুরি অবতরণ করে।
এ ঘটনায় স্তম্ভিত হয়ে পড়া যাত্রীরা জানান, এ সময় তারা ব্যাপকভাবে দুলছিল। খবর এএফপি’র।
কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, ভ্যানকুভার থেকে সিডনি অভিমুখী ফ্লাইট এসি৩৩ আকাশে সমস্যায় পড়লে বিমানটি মার্কিন দ্বীপপুঞ্জ হাওয়াইয়ের রাজধানী হনলুলুতে ফিরে যায়।
বিবৃতিতে বলা হয়, বোয়িং ৭৭৭-২০০ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৬ টা ৪৫ মিনিটে ‘স্বাবাবিকভাবে’ অবতরণ করে। এতে আরো বলা হয়, বিমানটি আকাশে প্রচন্ড ঝড়ের কবলে পড়ায় ৩৫ জন সামান্য আহত হয়েছে।
জেস স্মিথ নামের এক যাত্রী স্থানীয় টেলিভিশন কেন্দ্র কেএইচওএন’কে বলেন, ‘বিমানটি ঝড়ের কবলে পড়ার পর আমরা সকলে দুলছিলাম। এ সময় বিমানটি দ্রুত গতিতে উপরে-নিচে উঠানামা করায় আমরা বিমানের ভিতরে ভাসছিলাম এবং এর ছাদে ধাক্কা খাচ্ছিলাম। এ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এক মুখপাত্রের বরাত দিয়ে কানাডীয় সম্প্রচার কেন্দ্র সিবিসি জানায়, হনলুলু’র প্রায় ৬শ’ মাইল (৯৬৬ কিলোমিটার) দক্ষিণপশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার ফুট উপরে এ ঘটনা ঘটে।
বিমানটিতে ২৬৯ জন যাত্রী ও ১৫ জন ক্রূ ছিল।
বিবৃতিতে বলা হয়, এয়ার কানাডা হনলুলুতে যাত্রীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat