×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৭-১২
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনিজুয়েলার সরকার ও বিরোধী দল রাজনৈতিক সংকট সমাধানে সম্মত

আন্তর্জাতিক ডেস্ক:-  ভেনিজুয়েলার সরকার ও বিরোধী দল দেশের চরম রাজনৈতিক সংকট সমাধানে চলমান সমজোতা আলোচনার জন্য একটি প্লাটফর্ম গঠনের ব্যাপারে সম্মত হয়েছে। বারবাডোসে আলোচনার তিন দিন পর তারা এ বিষয়ে সম্মত হলো। মধ্যস্থতাকারী দেশ নরওয়ে বৃহস্পতিবার একথা জানায়। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট নিকোলাসা মাদুরো ও বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোর প্রতিনিধিরা দেশটির রাজনৈতিক সংকট নিয়ে আলোচনার জন্য ক্যারিবীয় এ দ্বীপ দেশে সোমবার থেকে বুধবার পর্যন্ত কয়েক দফা বৈঠক করেন। আলোচনা সফল হওয়ায় মাদুরো এর সাথে যুক্তদের অভিনন্দন জানান।
গত মে মাসে অসলোতে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার ধারাবাহিকতা ছিল এই বারবাডোস আলোচনা। তবে কোন সুস্পষ্ট অগ্রগতি ছাড়াই অসলো আলোচনা শেষ হয়েছিল।
বৃহস্পতিবার টেলিভিশন ও রেডিও’কে দেয়া এক সাক্ষাতকারে মাদুরো বলেন, আলোচনা নিয়ে ‘অনেক ব্যস্ত দিন কাটানোর পর নরওয়ে সরকার ও বিরোধী দলের সাথে ছয়টি বিষয়ে আমাদের অগ্রগতি হয়েছে। তবে তিনি বিষয়গুলোর ব্যাপারে সুস্পষ্ট করে কিছু বলেননি।
এরআগে, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ইনা এরিকসান সোরিডা এক বিবৃতিতে বলেন, উভয় পক্ষ আলোচনার একটি প্লাটফর্ম দাঁড় করিয়েছে। আর এটি সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে একটি সমাধানে পৌঁছাতে দক্ষতার সাথে কাজ করে যাবে।
বিবৃতিতে আরো বলা হয়, উভয় পক্ষ আলোচনা এগিয়ে নিতে পরামর্শ করবে।
ভেনিজুয়েলা সরকারের পক্ষের আলোচক হেক্টর রদ্রিগুয়েজ বলেন, বিষয়টি ‘জটিল’ হলেও গণতান্ত্রিক সহাবস্থানের একটি চুক্তির আওতায় উভয় পক্ষ পরস্পরকে স্বীকৃতি দিচ্ছে।
এদিকে গুয়াইদোর প্রতিনিধি স্ট্যালিন গঞ্জালেজ টুইটারে বলেন, ভেনিজুয়েলার নাগরিকদের ‘উত্তর ও ফলাফল’ প্রয়োজন। তিনি আরো বলেন, তার প্রতিনিধি দল ভোগান্তির অবসান ঘটিয়ে দেশটির এগিয়ে যাওয়া নিয়ে আলোচনা করবে।
উল্লেখ্য, নানা সমস্যায় জর্জরিত ভেনিজুয়েলায় গত জানুয়ারিতে চরম রাজনৈতিক সংকট দেখা দিলে গুয়াইদো নিজেকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। এরপরই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫০ টির বেশি দেশ তাকে ভেনিজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat