×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৯
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের উন্নয়নে প্রয়োজন মানসম্মত উচ্চশিক্ষা ব্যবস্থা : ডেপুটি স্পিকার

নিউজ ডেস্ক:-ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বি মিয়া বলেছেন, দেশের উন্নয়নে যোগ্য লোকবল তৈরি করতে হলে মানসম্মত উচ্চশিক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, দেশ চালাতে যোগ্য লোকবলের বিকল্প নেই। শিক্ষার মাধ্যমে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠলে শিক্ষার্থীরা ভবিষ্যতে দুর্নীতিমুক্ত দেশ গড়ায় ভূমিকা রাখবে।
আজ রাজধানীর মিরপুর-২, রূপনগরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ‘বর্তমান সরকার দুর্নীতি দমনে অনমনীয়’ শীর্ষক তিন দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এ কথা বলেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)’র ডিবেটিং ক্লাব’-এর
উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘বর্তমান সরকার দুর্নীতি দমনে আন্তরিক এ কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি অবশ্যই বন্ধ হতে হবে। দুর্নীতিবাজদের খুঁটির জোর কার কতটুকু সরকার তার তোয়াক্কা করছে না।’
বিইউবিটি’র উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ এতে সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক।
ড. সফিক আহমেদ বলেন,‘কালো টাকা কখনোই সাদা করা যায় না। ডাকাতির টাকা ট্যাক্স দিলেও সাদা হয় না। সরকারের উচিত এক্ষেত্রে ‘অপ্রদর্শিত অর্থ’ শব্দটি ব্যবহার করা।’
উপাচার্য বলেন, শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে সব কিছু অর্জন করা যায় না। দক্ষ ও যোগ্য করে নিজেকে প্রস্তুত করলে তারুণ্যের শক্তির কাছে জঙ্গিবাদ ও মাদক, সন্ত্রাস ও দুর্নীতি কিছুই টিকতে পারে না।
আলোচনা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ডেপুটি স্পিকার ।
গত ৬ জুলাই থেকে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিইউবিটি’র ১১ বিভাগের মোট ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat