×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৯
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কয়েকটি স্থানে রিকশাচালক-মালিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক:-রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ করছেন রিকশাচালক-মালিকরা। গুরুত্বপূর্ণ তিনটি সড়ক থেকে রিকশা তুলে দেয়ার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। সড়কে রিকশা চলাচলের অনুমতি দেয়ার পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন।

মঙ্গলবার সকাল ৮টার পর থেকেই তারা সড়কে অবস্থান নিতে শুরু করেন। এতে খিলগাঁও, মালিবাগ, রামপুরা, বাড্ডা ও কুড়িল বিশ্বরোড এলাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

সকাল ৮টা থেকে উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে চালকরা অবস্থান নেন। সড়কে যানচলাচল বন্ধ রয়েছে বলে জানান বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মান্নান।বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম জানান, উত্তর বাড্ডা এলাকায় রিকশা চালকরা অবস্থান নেয়ায় সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে।ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাসহ বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। বিক্ষোভরতদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।এর আগে, সোমবার সকালে সড়ক অবরোধ করে আন্দোলনে নামে রিকশাচালক-মালিকরা। রাজধানীর মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নেন তারা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ জনগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat