×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৮
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকার জনগণের জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছে : খালিদ মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক:-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা এবং জীবনমানের উন্নয়নে গ্রাম ও শহরের দূরত্ব কমাতে কাজ করে যাচ্ছে।
তিনি আজ সোমবার দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন মোড়ে রাস্তা নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী ১ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে বিরল উপজেলার গনির মোড় হতে শ্রীকৃষ্ণপুর আশ্রয়ন প্রকল্প পর্যন্ত ১ দশমিক ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ উদ্বোধন ও ফলক উন্মোচন করেন।
খালিদ মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার তৃণমূল পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জনগণের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে সরকারের সঙ্গে কাজ করতে হবে।
সভায় জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল লতিফ, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat