×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-৩০
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গ্রিন রোডে ভবনে বিস্ফোরণ, দগ্ধ ৪

নিউজ ডেস্ক:-রাজধানীর গ্রিন রোডে একটি ভবনে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ৪ শ্রমিক। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- রাকিব (২০), রাসেল (৩০), সুজন (১৯) ও ফয়েজ (২৩)।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রল রুম সূত্রে জানা যায়, ভবনটির নিচতলায় দগ্ধ ব্যক্তিরা রং ও কাঠের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে রংয়ের অনেক ড্রাম, স্প্রে ছিল। তবে বিস্ফোরণটি কি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের নাকি গ্যাস সিলিন্ডারের তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওই ভবনটির চারতলায় কমফোর্ট জেনারেল হাসপাতাল অবস্থিত। তবে হাসপাতালের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat