×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৮
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঐক্যফ্রন্ট ও বিশ দলীয় জোটের অনৈক্য প্রকাশ করায় অলিকে অভিনন্দন তথ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক:-জাতীয় ঐক্যফ্রন্ট ও বিশ দলীয় জোটের মধ্যে অনৈক্য প্রকাশ করার জন্যে এলডিপি’র সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, এখন অলি আহমদ রাজনীতির কোন জোটে আছেন তা প্রশ্ন থেকে যায়। তিনি কি নিজে ঘোষিত জোটের নেতা হিসেবে আছেন নাকি বিশ দলীয় জোটের নেতা হিসেবে আছেন, নাকি ঐক্যফ্রন্টের নেতা হিসেবে আছেন। এটা একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে রাজনীতির মাঠে।
তথ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা দেখেছি ঐক্য ফ্রন্টের মধ্যে যেমন ঐক্য নাই তেমনি বিশ দলীয় জোটের মধ্যেও ঐক্য নাই। তাদের মধ্যে যে ঐক্য নাই সেটির বহিঃপ্রকাশ হচ্ছে অলি আহমদের আলাদা জোট গঠন করা। তিনি কর্নেল (অব.) অলিকে অভিনন্দন জানিয়ে বলেন, আশাকরি তিনি তার পরিচয় জনগণের সামনে তুলে ধরবেন।
হাছান মাহমুদ আজ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন। আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।
তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান রাজনীতিবিদদের কেনা বেচার হাট বসিয়ে বিএনপি গঠন করেছিলেন। সেই হাটে যারা বিক্রি হয়েছিলেন তাদের মাঝে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়েছেন। সেই কারণে দেখতে পাচ্ছি বিএনপি অফিসে ১০ই জুন থেকে বিক্ষোভ চলছে। ১৮ দিনের বেশি সময় ধরে নিজেদের অফিস যেখানে সাধারণ কর্মীরা অবরুদ্ধ করে রেখেছেন তারা নাকি সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন করবেন।
যারা নিজেদের কর্মীদের তুষ্ট করতে পারেন না, শৃঙ্খলার মধ্যে রাখতে পারেন না তারা দেশের মানুষকে কিভাবে খুশি রাখবেন এবং দেশ কিভাবে পরিচালনা করবেন প্রশ্ন রাখেন হাছান মাহমুদ।
আওয়ামী লীগকে একবিংশ শতাব্দীর একটি দল হিসেবে গড়তে চায় জানিয়ে তথ্যমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ পরিচালনার দায়িত্বে যদি থাকতে চাইলে জনগণকে খুশী রাখতে হবে। তাদের খুশী রাখতে হলে আমাদের বিনয়ী হতে হবে। জনগণ আমাদের ভোট নাদিলে ক্ষমতায় থাকা সম্ভব পর নয়।
দেশের উন্নতি করতে হলে একটি দলের ক্ষমতার ধারাবাহিকতা থাকা দরকার উল্লেখ করে তিনি বলেন, আমাদের সমস্ত আচার আচরণে মানুষ যাতে আমাদের উপর সন্তুষ্ট থাকে তা দেখতে হবে। যারা বিএনপি ও তাদের ঘরানার রাজনীতি করেন তাদের সাথে আমাদের কর্মীদের যে পার্থক্য আছে সেই রাজনৈতিক চেতনা ও উৎকর্ষ বজায় রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat