×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৮
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেলারুশ বাংলাদেশের আধুনিক কৃষিতে সহায়তা করতে চায় : কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক:-বেলারুশ বাংলাদেশের আধুনিক কৃষিতে সহায়তা করতে চায়।বেলারুশের রাষ্ট্রদূত আন্দ্রে আই রাহুসকি এর নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সাথে তার বাসভবনে সাক্ষাৎ কালে প্রতিনিধিদলের সদস্যরা এ কথা বলেন।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বেলারুশের টেকনিক্যাল সক্ষমতা ও অবকাঠামোগত খাতের অভিজ্ঞতা বাংলাদেশের কৃষি ও আর্থ-সামাজিক অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগবে। কৃষি শিল্প, কৃষি যন্ত্রপাতিসহ কারিগরী জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে। তিনি বাংলাদেশে বর্তমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
রাষ্ট্রদূত আন্দ্রে আই রাহুসকি বলেন, বেলারুশ সরকার বাংলাদেশের কৃষির উন্নয়ন তথা আধুনিক কৃষির জন্য কাজ করতে চায়। কৃষি যান্ত্রিকীকরণ,প্রক্রিয়াজাতকরণসহ বাজারজাতে সহায়তা দেবে। তারা তাদের দেশের কৃষি অধুনিকায়ণের দিক গুলো পরিদর্শনের জন্য বাংলদেশ হতে প্রতিনিধি পাঠানোর আহবান জানান। প্রতিনিধি দলের সদস্যরা দুধের প্রক্রিয়াজাতের কথা ও উল্লেখ করেন। তাদের দেশের বিনিয়োগকারিগণকে বাংলাদেশে কৃষি খাতে বিনিয়োগ করার আহবান জানাবেন।
বেলারুশের রাষ্ট্রদূত এ সময় ভারি কৃষি যন্ত্রাংশ ব্যবহারে বাংলাদেশী শ্রমিক এবং প্রকৌশলীদের প্রশিক্ষণ প্রদানেও তাঁদের আগ্রহের কথা জানান।
রাষ্ট্রদূত বলেন,বাংলাদেশ ও বেলারুশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরো শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন। তারা কৃষি মন্ত্রীকে বেলারুশ ভ্রমনের আমন্ত্রণ জানান তারা।
মন্ত্রী বেলারুশের প্রতিনিথিদলের সদস্যদের আগ্রহের প্রতি সম্মতি জানিয়ে বলেন, আমরা একসঙ্গে বসে আলাপ-আলোচনার মাধ্যমে আমাদের অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রগুলোকে কাজে লাগাতে পারি। তিনি বলেন, বাংলাদেশ আগামী দিনগুলোতে বেলারুশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রগুলোকে আরো বাড়াতে ইচ্ছুক। বাংলাদেশকে একটি কৃষিভিত্তিক দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের যান্ত্রিক কৃষিকাজ আরো বেশি করে রপ্ত করতে হবে। কৃষি মšী¿ বাংলাদেশ হতে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা উল্লেখ করেন।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ হলেন, বেলারুশ দূতাবাসের ৩য় সচিব এ্যান্ড্রে মিসুয়ারা,এবং বেলারুশের কনসুল অনিরুদ্ধ কুমার রায় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat